প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৮:৩৫
ছবি : সংগৃহীত
তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি আর নেই। শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের বড় ছেলে সাংবাদিক সামছুল আলম আখঞ্জি জানান, শনিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা ও নামাজের জানাজা শেষে শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের পঞ্চায়েতি গোরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি তরং সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চাকরি শুরু এবং অবসরে যান। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও বিশিষ্টজনেরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন