শান্তিগঞ্জে ডেকোরেটার্স সমিতি গঠনে সভা

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২৩:২৫

শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স সমিতি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছেন উপজেলার ডেকোরেটার্স ব্যবসায়ীবৃন্দ। শনিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ বাজারের ভাই ভাই ডেকোরেটার্সে এই সভা অনুষ্ঠিত হয়।  

 


ব্যবসায়ী আবদুস শহিদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ডেকোরেটার্স ব্যবসায়ী আউয়াল উদ্দিন, মো. হারুন মিয়া, মো. মানিক মিয়া, মো. মুহিত মিয়া, মকবুল হোসেন, গোলাম মোস্তফা রিপন, মুজিবুর রহমান রিপন, আমিরুল হক, মো. রহমত আলী হৃদয়, আনোয়ার হোসেন, আবু তাহের, নাঈম মিয়া, দুলু পাল, মো. আনার মিয়া, সেলিম মিয়া, নূরুল হক ও আখলাকুল ইসলাম।
ব্যবসায়ীরা বলেন, আমরা আগামী শনিবার উপজেলার বিভিন্ন বাজারের সকল ডেকোরেটার্স ব্যবসায়ীদের নিয়ে শান্তিগঞ্জ উপজেলা ডেকোরেটার্স সমিতি গঠন করতে যাচ্ছি। ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের স্বার্থ রক্ষার্থে আমরা এই কমিটি গঠন করছি। এতে সকলের আন্তিরিক সহযোগিতা কামনা করছি।

 


উল্লেখ্য, উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ৪০টি ডেকোরেটার্স ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যেকেই এই সমিতির সদস্য হবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার