শহরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২৩:৩৯

নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর শহরে বিক্ষোভ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শামসুদ্দিন রাজনের নেতৃত্বে মিছিলে অংশ নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা মুকুটের সমর্থকরা। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের এপিএস ও কার্যক্রম নিষিদ্ধ শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য পাভেল আহমেদকেও মিছিলের অগ্রভাগে দেখা যায়। 

 


শনিবার দিনের কোন এক সময় শহরের ওয়েজখালি এলাকায় ঝটিকা মিছিল দেয় তারা। ঝটিকা মিছিলে বিভিন্ন উপজেলার আওয়ামী সমর্থকরা অংশ নেয়।  মিছিলের ব্যানারে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দুই সহোদর নুরুল হুদা  মুকুট ও খায়রুল হুদা চপলের ছবি ছিল। ব্যানারে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন সফল করার উদ্দেশ্যে স্বাগত মিছিল এর পাশাপাশি নিষিদ্ধ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নাম লেখা ছিল। 

 


এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ বলেন, মিছিলটির সত্যতা যাছাই বাছাইয়ের তদন্ত চলছে। অনেক সময় পূর্বের মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে বিভ্রান্তি ছড়ানো হয়। সত্যতা যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার