প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২৩:৩৭
মনোনয়নপত্র দাখিল
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার জেলা স্কাউট অফিসে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এই মনোনয়ন ফরম জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। জেলার প্রায় ৪০০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনী সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভাপতি পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোহাম্মদ আব্দুল সাত্তার, নোমান আহমদ ও মো. আতাউর রহমান। সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন ও আরিফ মোহাম্মদ দুলাল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো. মনির হোসেন, মো. নূর হোসেন ও মো. ইমরান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মো. আমিনুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, তাহিরপুরের বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল ইসলাম, দিরাই মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন এবং দোয়ারাবাজারের হাজী করিমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাফিজ আলী।
এদিকে নির্বাচন পরিচালনায় প্রধান উপদেষ্টা মো. ইনসাফ মিয়া, উপদেষ্টা মো. মোদাচ্ছির আলম ও শেখ মো. নজরুল ইসলাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন