প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৫
অভ্র প্রকাশন থেকে সদ্য প্রকাশিত ‘মুক্তিযুদ্ধ: একটি বন্দুক এবং অজানা কথা’ বইয়ের গ্রন্থপাঠ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে গ্রন্থপাঠ হয়।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ—সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ইকবাল কাগজী, কবি কুমার সৌরভ, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নওয়াজ উদ্দিন, সমাজকর্মী আজিজ আহমেদ বাপু, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম (স্পেশাল পিপি), অ্যাডভোকেট এনাম আহমেদ, ওবায়দুল হক মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা বইটির বিভিন্ন অংশ পাঠ করেন। এ সময় বইয়ে উল্লেখিত সারিগান পরিবেশন করে উপস্থিত দর্শক—শ্রোতাদের মুগ্ধ করেন ওবায়দুল হক মুন্সী।
গ্রন্থপাঠ অনুষ্ঠানে বইটির বিভিন্ন বিষয় ও মুক্তিযুদ্ধের নানা অজানা তথ্য পাঠ ও আলোচনা হয়। এছাড়াও উপস্থিত সুধীজনেরা বইটির বিষয়বস্তু নিয়ে নিজেদের অনুভূতি ও মতামত তুলে ধরেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন