জন্মাষ্টমী উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৮

পৌর শহরের পশ্চিম নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের আয়োজনে ১২ দিনব্যাপী শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি এবং শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মহোৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উপদেষ্টা গোবিন্দ কুমার পাল। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন উপদেষ্টা সুমন সাহা।


এর আগে ৪০০ প্রতিযোগির অংশগ্রহণে সকাল ১০টায় ধর্মীয় চিত্রাঙ্কন এবং বেলা ১১টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টায় সমবেত গীতা পারায়ণ, সাড়ে ৭টায় আলোচনা সভা ও ৪৫জনকে পুরস্কার প্রদান করা হয়। 


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীমদ্ভাগবত পাঠ, বিকাল ৪টায় শ্রীমদ্ভগবদ্গীতা পারায়ণ, সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীকৃষ্ণের পূজা, সন্ধ্যা ৭টায় ভক্তিমূলক সংগীত ও নৃত্যানুষ্ঠান, রাত ৯টায় শ্রীকৃষ্ণের অভিষেক ও পুষ্পাঞ্জলী প্রদান অনুষ্ঠিত হবে। 
৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় নন্দোৎসব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার