তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নতুন কমিটি গঠনে সভা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নতুন কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বড়ছড়াস্থ কার্যালয়ে গ্রুপের সভাপতি মোঃ খসরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামসুল হক।

 


সভায় সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট আপিল বোর্ড কমিটি গঠন করা হয়েছে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি রাখাব উদ্দিনকে সদস্য করা হয়েছে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দারকে আপীল বোর্ডের সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি ও ডা. শামসুদ্দিনকে সদস্য করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাদল মিয়া ,যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী , যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল  সদস্য একেএম নাসের উজ্জ্বল প্রমুখ ।

 


এছাড়াও সভায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি বাগলী আমদানিকারক গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং চারাগাঁও শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলম বলেন, সভায় কয়লা আমদানি ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন,দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম স্থল শুল্ক স্টেশন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের নির্বাচন পরিচালনার জন্য আহবায়ক এর দায়িত্ব তাহাকে দেয়া হয়েছে। নির্বাচন যেন অবাদ ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার