দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৯

দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল কাদির, মো. জিতু মিয়া, গোলাম মোস্তফা সরদার রুমি, আবু হেনা ও দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার।

 


বক্তারা শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)—এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, শালীনতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষক—শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবদুল কাদির। শেষে শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার