প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৬
বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) শান্তিগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জ বাজারে বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম'র পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি মো. কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ আবুল বশর, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাই দোলন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুর রব এনামুল হক, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, উপজেলা শাখার সদস্য মাওলানা আজিজুর রহমান, ক্বারী আবুল হাসনাত, মাওলানা হাবিবুর রহমান সুজন, সানুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, বিকেএম’র কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলার প্রতিটা ঘরে ঘরে বিকেএম’র দাওয়াত পৌঁছাতে হবে এবং শান্তিগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিকেএম’র দুর্গ গড়ে তুলতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন