সিডও সনদ দিবসে সভা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৮

‘সিডও সনদের ধারা—২ এবং ধারা—১৬, ১(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর; নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ—সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত কর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সংগঠনের কার্যালয়ে তরুণী ও তৃণমূল সদস্যদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সহ—সভাপতি সঞ্চিতা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, সহ—সাধারণ সম্পাদক সবিতা বীর, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক মিনা পাল। 

 


আলোচনা সভায় বক্তারা বলেন, সম্পদ ও সম্পত্তিতে সমঅধিকারসহ নারীর সার্বিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সিডও সনদের পূর্ণাঙ্গ অনুমোদন ও এর কার্যকর বাস্তবায়ন এখন সময়ের চূড়ান্ত দাবি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার