শাল্লায় জন্মাষ্টমী পালিত

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৫

​শাল্লা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

 

শোভাযাত্রাটি ডুমরা আখড়া থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডুমরা রামকৃষ্ণ গোসাঁইর আখড়ায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আখড়া পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ​আব্দুল আউয়াল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ​মোহাম্মদ সুহেল, পূজা উদযাপন পরিষদ শাল্লা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ​অধ্যাপক তরুণ কান্তি দাশ প্রমুখ। 

 


​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা সুধাংশু রঞ্জন দাশ, রেবতী চৌধুরী, নিকুঞ্জ তালুকদার ও রবীন্দ্র সরকার, শাল্লা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বাবুল চন্দ্র দাস। 
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবকল্যাণ, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। আলোচনা সভা পরবর্তী সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার