১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক শহরে যানজট নিরসনে পুরাতন বাসস্ট্যান্ড পয়েন্ট এলাকা সহ বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা যত্রতত্র না রেখে নির্ধারিত স্থানে রাখতে হবে। গাড়ি চালক ও যাত্রীদের স্বার্থে সিএনজি স্ট্যান্ডের উন্নয়ন করা হবে। মাটিভরাট, টয়লেট নির্মাণ, যাত্রী ছাউনি নির্মাণ ও সোলার প্যানেল স্থাপন করে দেয়া হবে স্ট্যান্ডে। কোন অবস্থায় ১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না। চালালে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। শহরে ব্যাটারি চালিত অটো রিকশাগুলো স্বল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা অতি প্রয়োজন। এজন্য সকল গাড়ি চালক, গাড়ির মালিকসহ শ্রমিক সংগঠন ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা লাগবে। 

 


শনিবার দুপুরে ছাতক শহরে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, ট্রাফিকের (টিএসআই) বাবুল আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, সিএনজি চালিত অটোরিকশা সমিতির মকবুল হোসেন, ফজলু মিয়া, ব্যাটারি চালিত অটোরিকশা  সমিতির আশরফুল হক খেলন, ইকবাল হোসেন প্রমুখ। 

 


এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, প্রেসক্লাবে সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ডা. আফসার উদ্দিন, ব্যবসায়ী কমিটির সভাপতি সাইদুল আলম মধু, বিএনপি নেতা আব্দুস সালাম  নোমান, জাহেদুল ইসলাম আবাব, মাওলানা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিএনপি নেতা মো. মনির উদ্দিন, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল মাহমুদ, ফয়জুল আহমদ পাবেল, নোমান ইমদাদ কানন, ইকবাল হোসেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক মাহবুব হোসেন, এস এম সায়েম আহমদ, মাহবুবুল আলম, সাংবাদিক মোশাররফ হোসেন, সাকির আমিন, তানভীর আলম জাকির, জামরুল ইসলাম  রেজা, শ্রমিক সংগঠনের ফয়ছল আহমদ, সাজিদুর রহমান, রুয়েল আহমদ, সিরাজ মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি  ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার