কাদাময় সড়ক, দুর্ভোগ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১২

লক্ষীপুর ইউনিয়ন-উপজেলা সদর সড়ক

দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামীণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে কাদা ও জলাবদ্ধতা। এতে পথচারী ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

 


সরেজমিনে দেখা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসার প্রধান সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে আছে পানি। কাদার কারণে মোটরসাইকেল চলাচলও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি যেন কাদার ফাঁদে পরিণত হয়।

 


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আল আমিন, সাজিদ ও শফিক বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।
দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ বলেন, সড়কটি পাকাকরণের প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই কাজ করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার