প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৪
জামালগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ঘরের মালামাল পুড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিম হাটের উত্তর মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঘরের ভেতরে থাকা রান্না করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকান্ড ঘটেছে। এতে মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী পাম্প মেশিন লাগিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
ভুক্তভোগী শাহাদাত হোসেনের বলেন, আমার ঘরে থাকা থাকা ৬০ মণ ধান ও ঘরের আসবাব পত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।
এ ব্যাপারে ইউপি সদস্য আবুল কাশেম বলেন, আমার ওয়ার্ডের রাধানগর গ্রামের শাহাদাত হোসেনের বসতঘরটি আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ইউপি চেয়ারম্যানকে আমি অবগত করেছি। গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরিবারটি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন