প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৪
দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার সনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দিরাই থানায় একাধিক চুরির মামলাও রয়েছে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার একটি বিশেষ টিম পৌরসভার আয়লাবাজ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সোহানুর রহমান সনি আয়লাবাজ গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন দিরাই থানার এসআই (নিরস্ত্র) শাহ আলম ও এএসআই দিবাস চন্দ্র দাস। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন