প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪২
শান্তিগঞ্জ উপজেলায় কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপী দ্বিতীয় ধাপে রিপ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ হলরুমে পূর্ব পাগলা ইউনিয়নের রনসী ও খুদিরাই গ্রামের নির্বাচিত ২০ জন কৃষকের অংশগ্রহণে প্রশিক্ষণ হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ’র এনরিচ প্রকল্প এটি আয়োজন করে। প্রকল্পটি শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশন ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এর আর্থিক সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। পুরো প্রশিক্ষণ পরিচালনা করেন এসেড হবিগঞ্জের এনরিচ প্রজেক্টের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান। বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের ডিআর—সিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান।
প্রশিক্ষণে এনরিচ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জামিল হক ও দিপলু সূত্র, ডিআর— সিসিএএ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জাকারিয়া ও মোসাদ্দিক হোসেন সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন