গাছ কেনা-বেচায় চলছে বৃক্ষমেলা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে গেল রবিবার। উদ্বোধনের পর থেকে শুরু হয়েছে মানুষের আনাগোনা। কেউ আসছেন গাছ দেখতে কেউ কিনতে। দেশি বিদেশি কয়েকশ প্রজাতির ফল, ফুলের হাজারো গাছের মেলা বসেছে একেকটি নার্সারিতে। মেলাপ্রাঙ্গণে ঢুকলেই মনে হবে যেন বৃক্ষরাজ্যে প্রবেশ করেছেন। সারি সারি গাছে ফোঁটা ফুল, ঝুলন্ত ফলের গাছের মাঝ দিয়ে হেঁটে যাবার সময় মিলে সৌন্দর্যে্যর প্রশান্তি। সবুজের টানে মেলায় ছুটে আসছেন শিক্ষার্থীরাও। জুবিলী, সতীশ চন্দ্র সহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্কুল ছুটির শেষে ভিড় করছেন মেলায়, জমানো টাকায় কিনছেন গাছ। 

 

 

 


সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী তাওসীফ আহমেদ বলেন, আমার স্কুলের পাশেই এই মেলা। স্কুল ছুটির পর আমরা ৩ বন্ধু এসেছি গাছ কিনতে। ঘুরে ঘুরে বিভিন্ন গাছ দেখছি, পছন্দ হলে কিনবো। 
তাওসীফের সহপাঠী তাকরামুজ্জামান তাকরীম বলেন, মেলায় বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি। কিছু গাছ পরিচিত, কিছু চিনি না। মেলায় অপরিচিত গাছ দেখতে পেয়েছি, পরিচিত হতে পারছি। 
আরেক শিক্ষার্থীকে দেখা যায় হাসিমুখে একটি রঙ্গন ফুলের গাছ কিনে নিয়ে যাচ্ছে। কি গাছ জানতে চাইলে বলতে পারেনি, গাছে ফুটন্ত ফুল দেখে পছন্দ হওয়ায় ১২০ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। 

 


আরএইচএম নার্সারির মিঠু বলেন, একদিন হয়েছে মাত্র উদ্বোধন হয়েছে। হাজার হাজার গাছ ইতোমধ্যে মেলায় নিয়ে এসেছি। দুশো প্রজাতির উপরে গাছ আছে আমার নার্সারিতে। তবে মানুষ কম আসতেছে। 
রাজু নার্সারির মালিক রাজু বলেন, মেলায় গাছ বিক্রি করে লাভ হয় না। সপ্তাহব্যাপি যে খরচ হয় সে টাকাই উঠে না। মেলায় গাছ নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে গাছ ও মানুষের পরিচিত হওয়া। আমাদের লস হলেও মানুষ গাছ দেখছে, চিনবে, পরিচিত হবে— এটাই আমরা চাই।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার