বিশ্বম্ভরপুরে শিশু বিকাশ কেন্দ্রের আইপিএস চুরি

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৬

কালী মন্দিরে চুরির চেষ্টা, থানায় জিডি

বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা মন্দির সংলগ্ন শিশু বিকাশ কেন্দ্র থেকে আইপিএস চুরির ঘটনা ঘটেছে। একই রাতে নিকটবর্তী একটি কালী মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা চালানো হয়। এসব ঘটনায় থানায় আলাদা অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে একদল সংগঠিত চোর শক্তিয়ারখলা দুর্গা মন্দির সংলগ্ন শিশু বিকাশ কেন্দ্রের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা কেন্দ্রের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি আইপিএস ও আনুসঙ্গিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

 


একই রাতে দুর্বৃত্তরা শক্তিয়ারখলা বাজার সংলগ্ন কালী মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা চালায়। তবে এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরচক্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে পর পর দুইটি চুরির ঘটনায় বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কালী মন্দির কমিটির সভাপতি নৃপেন্দ্র দেবনাথ উদ্বেগ প্রকাশ করে বলেন, একই রাতে দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আমরা ভীষণ উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও দায়িত্বশীল ও নজরদারিমূলক ভূমিকা দাবি করছি।

 


ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 


এ বিষয়ে কালী মন্দির কমিটির পক্ষে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার