জামালগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৮

শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ ও যুক্তিবোধ বিকাশের লক্ষ্যে জামালগঞ্জে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। সোমবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সিলেটের অর্থায়নে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— ‘অভাব নয়, ভোগবাদী মানসিকতা দুর্নীতির প্রধান কারণ’।

 


প্রতিযোগিতায় জামালগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও  ভীমখালী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

 


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বিধান ভূষণ চক্রবর্তী, শেখ আয়েশা বেগম, সাধারণ সম্পাদক সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, মিছবাহ উদ্দিন রুমি। 

 


হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবিএম মাছুম, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চিত্ত রঞ্জন দাস, হোসনেয়ারা বেগম, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজল চন্দ্র পাল। বিচারকের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক পঙ্কজ কুমার বর্মন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি নুরুল হক।  

 


আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার