শান্তিগঞ্জে ৪ জনকে জরিমানা, রিং জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৭

শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে চারজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৮ হাজার ৩৩০ মিটার নিষিদ্ধ রিং জাল।

 


মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, নির্বাহী অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এসআই/মো. নুর উদ্দিন, যুবদল নেতা মো. রায়হান আহমদ প্রমুখ।

 

 

 


অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০—এর ৫(১) ধারায় একটি মামলা করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৪৯টি রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৩৩০ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পরে জব্দ করা নিষিদ্ধ রিং জালগুলো সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 


উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে হাওর ও নদ—নদীর মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার