ড্রেনে আটকে পড়া গরু উদ্ধার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯

সুনামগঞ্জ পৌর শহরের মডেল মসজিদের পেছনের এক গভীর ও সংকীর্ণ ড্রেনে পড়ে যাওয়া একটি গরুকে দীর্ঘ প্রচেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ড্রেনসংলগ্ন দেয়ালের লোহার গ্রিলের নাটবল্টু খুলে বিশেষ উপায়ে গরুটিকে ওপরে তুলে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 


স্থানীয় সূত্রে জানা যায়, শহরে ছেড়ে দেওয়া একটি গরু অসাবধানতাবশত: মডেল মসজিদের পেছনের গভীর ড্রেনে পড়ে আটকে যায়। বিষয়টি দেখে প্রথমে মসজিদের ইমাম ও হুজুররা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরবর্তীতে মডেল মসজিদের একজন সহকারী ইমাম সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখকে ফোনে বিষয়টি জানান।

 


সংবাদ পেয়ে ওসি রতন শেখ ও থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি জটিল দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ড্রেনটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় একাধিক কৌশল ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা ড্রেনসংলগ্ন দেয়ালের লোহার গ্রিলটি নাটবল্টু খুলে সরিয়ে ফেলেন। এতে পর্যাপ্ত জায়গা তৈরি হলে অত্যন্ত সতর্কতার সঙ্গে গরুটিকে অক্ষত অবস্থায় ড্রেন থেকে তুলে আনা হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য সামান্য আহত হন।

 


সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, গরুটি যেভাবে ড্রেনে আটকে ছিল, আর কিছুক্ষণ থাকলে হয়তো মারা যেত। ফায়ার সার্ভিস সদস্য ও মসজিদের হুজুরসহ যারা সহযোগিতায় ছিলেন, সবাই সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। অবলা প্রাণীটি বেঁচে যাওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি।


উদ্ধার হওয়া গরুর মালিককে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে শহরের গবাদিপশুর মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ওসি বলেন, শহরে ছাড়া অবস্থায় ঘুরে বেড়ানো অনেক গবাদিপশু ঝুঁকিতে থাকে। পশু পালনে মালিকদের যত্নশীল হওয়া প্রয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার