প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৬
বিশ্বম্ভরপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মেলা উপলক্ষে একটি র্যালি উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্যা ভূইয়া, উপজেলা বিএনপি ১ম যুগ্ম আহবায়ক মো. আশিকুর রহমান আশিক, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. নজিবুল্লাহ আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জমান, উপজেলা ভেটেনারী সার্জন অসিম চক্রবর্তী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
শেষে ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করেছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন