জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১১

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্ববায়ক সালাউদ্দিন আহমদ মিঠু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) আবুল খায়ের, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।  এর আগে পরিষদ কমপ্লেক্স এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার