প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩২
এসএসসি—২৬ রেজিস্টার্ড চাইল্ড কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন’র সহযোগিতায় ও চাইল্ড অ্যাডভাইজারি কমিটি ও সুরমা যুব ফোরামের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠান হয়।
ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিম’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, আশুতোষ রেমা, প্যাট্রিসিয়া রিসিল, সালান্টি চিসাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে ২৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন