চ্যালেঞ্জে চমক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৩

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে নতুন মূল্যায়নে জিপিএ—৫ (A+) পাওয়ার গৌরব অর্জন করেছেন তারা।

 


কৃতী এই দুই শিক্ষার্থী হলেন—ফারহা জান্নাত ও পূর্বা দে। পুনর্নিরীক্ষণের এই ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফলাফলে এই দুই শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হন। তবে তাদের মেধা ও প্রত্যাশা অনুযায়ী পরীক্ষার প্রাপ্ত নম্বর কম আসায় তারা ফলাফলের ওপর সন্তুষ্ট হতে পারেননি। পরবর্তীতে নিজেদের আত্মবিশ্বাসের ওপর ভর করে তারা শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী খাতা পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) জন্য আবেদন করেন। বৃহস্পতিবার বোর্ড চ্যালেঞ্জের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, দুই শিক্ষার্থীরই ফলাফল আমূল পরিবর্তন হয়ে সর্বোচ্চ সূচক জিপিএ—৫ এসেছে।

 


জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত রায় ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের মূল ফলাফলে শিক্ষার্থী পূর্বা দেব জিপিএ—৪.৮৯ এবং ফারহা জান্নাত জিপিএ—৪.৯৪ পেয়েছিলেন। পূর্বের রেজাল্টে দুজনেরই ‘অ’ গ্রেড ছিল। তবে বোর্ড চ্যালেঞ্জের পর নতুন ফলাফলে দুজনেরই পয়েন্ট বেড়ে চমৎকারভাবে ‘অ+’ বা জিপিএ—৫ এসেছে।

 


তিনি আরও আনন্দ প্রকাশ করে বলেন, এই দুই কৃতি শিক্ষার্থীর নতুন সাফল্যের পর আমাদের বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ—৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছাত্রীদের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার