গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৭

প্রতীকী ছবি।

জগন্নাথপুর পৌর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সুজাদ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার ইনাতনগর এলাকায় এই ঘটনা ঘটে। ওই যুবক ইনাতনগরের জহির উদ্দিনের ছেলে।

 


জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা আলী আকবরের বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন সুজাদ মিয়া। বেলা ১১টার দিকে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত: গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সুজাদ। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
প্রতিবেশী ইমামুল ইসলাম বলেন, গাছের ডাল কাটতে গিয়ে হঠাৎ করে সুজাদ মিয়া গাছের ওপর থেকে নিচে লুটিয়ে পড়ে। আমরা তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 


জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক  ডা. জান্নাতুল ফেরদৌস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এখানে আসার আগেই ওই যুবক মারা গেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার