নজরুল বর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিন সদস্যের একটি বিতর্ক দল অংশগ্রহণ করবে।

 


প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে মাধ্যমিক, ‘খ’ গ্রুপে উচ্চ মাধ্যমিক এবং ‘গ’ গ্রুপে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ২৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ আগামী ২০ সেপ্টেম্বর।

 


নিবন্ধনের জন্য জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী এবং সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার