প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৩
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে প্রার্থী ও রাজনীতিকদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রাজানগর ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ও উন্নয়নকর্মী একে কুদরত পাশা।
নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময়, উঠাবসা এবং সাধ্যমতো সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সাংবাদিকতা ও উন্নয়নমূলক সংস্থায় কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে একে কুদরত পাশা জানান, পেশাগত কারণে রাজানগর ইউনিয়নের প্রতিটি প্রান্তের মানুষের জীবনযাত্রা, সমস্যা ও হাওরাঞ্চলের নানা প্রতিকূলতা তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাকেই সরাসরি জনগণের কল্যাণে কাজে লাগাতে চান তিনি।
নিজের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন মানুষের কথা ও দাবির কথা তুলে ধরেছি। এবার সরাসরি তাদের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। দল—মত ও শ্রেণি—পেশার ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে একটি আদর্শ ইউনিয়ন গঠন করাই আমার প্রধান লক্ষ্য।
উপজেলার খবর থেকে আরো পড়ুন