দেশ গঠনে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৯

সংগৃহীত ছবি 

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও রাষ্ট্র গঠনে সর্বোচ্চ চেষ্টা-উদ্যোগ গ্রহণ করবে সরকার। তাই দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

 

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

 

এ সময় দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার কথাও জানান তারেক রহমান।

 

আয়োজিত এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে এ আয়োজন। এ সময় বিভিন্ন প্রেজেন্টেশন দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার