ছাতকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাতকে ‘প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান—২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন।

 


অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ বসতবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার—পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। জমানো পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। এ বিষয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিজ অবস্থান থেকে সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের নেতৃত্বে বিএনসিসি ও স্কাউট সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কলেজ রোডসংলগ্ন এলাকার ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করেন। এ সময় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয় এবং সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

 


কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের পরিচালক মোফাজ্জল হোসেন, শিক্ষক অজয় পাল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ব্যবসায়ী রাসেল মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার