বিশ্বম্ভরপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৫

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বম্ভরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে দেশব্যাপী এই কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বম্ভরপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রজেক্টরে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

 

 

 

 

 


উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বিশ্বম্ভরপুরে আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন। পরে তিনি উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনিক এলাকা এবং স্থানীয় বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

 


অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান আশিক, দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, বিএনপি নেতা সৈয়দ রমিজ উদ্দিন ও নজরুল ইসলাম, থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সময়ের আওয়াজ প্রতিনিধি মো. শফিউল আলম এবং স্থানীয় পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার জানান, জাতীয় কর্মসূচি অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ৩ মাসব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে শুধু এই নির্দিষ্ট সময়েই নয়, এলাকা পরিচ্ছন্ন রাখতে সারা বছরই এই কার্যক্রম চলমান রাখার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার