রাষ্ট্রপতির সিলেট সফরে নিরাপত্তায় থাকবে ১২০০ পুলিশ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৬

সিলেটে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রায় এক হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

 

তিনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে এই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। সিএমপির বিপুলসংখ্যক সদস্যের পাশাপাশি থাকেবে র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাষ্ট্রপতির সফরের ভেন্যু হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মহানগর পুলিশ কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। সফরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচি সামনে রেখে পাঁচটি ভেন্যুতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তায় শুধু সিলেট মহানগর পুলিশ নয়, র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজন অনুযায়ী সহায়তা করবে।

 

বিভিন্ন ভেন্যুতে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে নগরের ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হবে। এর মাধ্যমে সফরের সময় নগরীর যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার চেষ্টা করা হবে।

 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা হয়েছে। সভায় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সবার সমন্বিত প্রচেষ্টায় রাষ্ট্রপতির পুরো সফর নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার