রাষ্ট্রপতির সিলেট সফর কাল

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৭

রাষ্ট্রপতির মাজার জিয়ারত নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দরগাহ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার দুপুরের ছবি।

বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল ১৫ সেপ্টেম্বর তার এই আগমন ঘিরে নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। পাশাপাশি  সার্বিক নিরাপত্তা, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 


রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরীতে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। নগরের গুরুতপূর্ণ সড়কগুলোর ডিভাইডার, কিনব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। এছাড়া সিটি করপোরেশন এবং হযরত শাহজালাল (রহ.) মাজার পরিষ্কার—পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

 


সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সিলেটে সফরকালে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.)—এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগরভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি ঢাকায় ফিরবেন।

 


রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে হযরত শাহজালাল (রা.) দরগাহ শরিফ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া তিনি রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে দরগাহ এলাকায় সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক। রাষ্ট্রপতির মাজার জিয়ারত নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দরগাহ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

 


এরআগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির সফরের সার্বিক অগ্রগতি ও আয়োজনের বিষয়ে জানাতে গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎকালে সিসিক প্রশাসক রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নগরবাসীর মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার পূর্ণ প্রতিফলন ঘটবে।


এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেটের স্থানীয় প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল এসএমপির হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, ‘রাষ্ট্রপতির সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালীন তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)—এর মাজার জিয়ারত করবেন। রাষ্ট্রপতির মাজার পরিদর্শনসহ পুরো সফরকালে সর্বোচ্চ সতর্কতামূলক ডিউটি মোতায়েন, কঠোর নিরাপত্তাব্যবস্থা ও নিশ্ছিদ্র প্রোটোকল বজায় রাখা হবে।’ একই সঙ্গে সফল ও নির্বিঘ্ন সফর নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার