ছেলেকে বাঁচাতে গিয়ে রক্ত ঝরল বাবার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪

কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন পিতা মো. এমদাদুল হক শাহজাহান। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রিয়াঙ্গণ মার্কেটের সামনে সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের শ্যালক জুনায়েদ আহমেদ বাদী হয়ে ৪ জনের নামোল্লেখ করে ১০—১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলো— পূর্ব সুলতানপুরের সৈয়দ আলীর ছেলে জুনাব আলী (৫৫), তার ছেলে শ্রাবণ (২১), হাছননগরের মুহিবুর রহয়াম্নের ছেলে সায়মন (২০), সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে হিমেল সহ অজ্ঞাত ৮—১০ জন। 

 


এজাহার সূত্রে জানা যায়, আহত পিতা শাহজাহানের ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী এহসানুল হক কোচিং শেষে বাসায় ফেরার পথে অভিযুক্তরা তাকে মারপিট করে। বিষয়টি থানা কর্তৃপক্ষকে অবহিত করার পর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে এহসানুল হক হাছননগর ময়নার পয়েন্টে তার খালার বাসা থেকে ঘটনার কিছু সময় আগে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ঘটনাস্থলে আসামাত্র আসামিরা তাকে ঘেরাও করে এবং থানাতে কেন অভিযোগ করা হয়েছে এর কৈফিয়ত চায়। এ ঘটনা প্রত্যক্ষদর্শী একজন মোবাইল ফোনে তার পিতা শাহজাহানকে জানালে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাহজাহান ছেলেকে আটক করার কারণ জানতে চান। এ সময় আসামিরা রড, হেস্কো ব্লেড ইত্যাদি দিয়ে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এমএজি ওসমানি হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 


সুনামগঞ্জ সদর থানার ওসি মো রতন সেখ বলেন,  এই ঘটনায় রাতেই মামলা দায়ের হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার