প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৫
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে মো. শিপু মিয়া (২৬) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মাটিয়ান হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিপু মিয়া টেকেরঘাট থেকে বালুর নৌকা নিয়ে যাওয়ার পথে মাটিয়ান হাওরে পৌঁছালে আকস্মিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ বলেন, ভোররাতে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন