‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না’ 

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৬

বিশ্বম্ভরপুরে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সভা

সু.খবর ছবি

‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এবং ‘যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ, ইভটিজিং, খাদ্যে ভেজাল ও জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

 


বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ। সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ—পরিচালক মো. আবুল হোসেন।

 


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ, বিশ্বম্ভরপুর থানার সাব—ইন্সপেক্টর (এসআই) মো. ইয়াসিন মিয়া, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিমু আক্তার। 

 


প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ পরিচালনায় তোমরাই একদিন দায়িত্ব পালন করবে। সুতরাং মাদক, সন্ত্রাস, ইভটিজিং, দুর্নীতি ও বাল্যবিবাহসহ যেকোনো সামাজিক অপরাধ প্রতিরোধে তোমাকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 


তিনি শিক্ষার্থীদের নিজ পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার