প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯
সংগৃহীত ছবি
দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই (নিঃ) সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে কুশিউড়া সাকিনে হোসনা আরা বেগমের বাড়িতে অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হোসনা আরা বেগম দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা কিরনপাড়া বলে জানানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তিনি ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন