প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০
জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শহরের নতুনপাড়ায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিমান কান্তি রায়, বিমল বণিক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ—সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনি কাঞ্চন দাস, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য, অর্থ সম্পাদক স্বপন সরকার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার ও সহ—দপ্তর সম্পাদক শিপু পোদ্দার প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন