দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৩

‘আপনার সৃজনশীল তুলির আঁচড়ে ফুটিয়ে তুলুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা দুটি পর্বে অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগ ৫ম ও ৬ষ্ঠ শ্রেণি, বিষয় ‘আমার সুন্দর বাংলাদেশ’। খ বিভাগ ৭ম ও ৮ম শ্রেণি, বিষয় ‘দুর্নীতিমুক্ত সমাজ এবং আমাদের স্বপ্ন’। গ বিভাগ ৯ম ও ১০ম শ্রেণি, ‘দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম’। রচনা প্রতিযোগিতায় প্রথম বিভাগ ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি, বিষয় ‘দুর্নীতির কারণ ও তার প্রতিকারের উপায়’। দ্বিতীয় বিভাগ ৮ম, ৯ম ও ১০ম শ্রেণি, বিষয় ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা’। 

 


আয়োজক কমিটির সদস্য রাজু আহমেদ বলেন, শিক্ষার্থীরা তাদের মেধা ও রঙের তুলিতে সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন ফুটিয়ে তুলছে। এই আয়োজনের লক্ষ্য কেবল পুরস্কার প্রদান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা তৈরি করা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার