নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৯

জগন্নাথপুর উপজেলায় নদীর পানিতে ডুবে মাহি আহমদ (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামে এ ঘটনাটি ঘটে। 


স্থানীয় এলাকাবাসি জানান, ওই ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ শুক্রবার দুপুর ১টার দিকে স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌছে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও ছেলেটির কোন সন্ধান পাওয়া যায়নি। 

 


বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, গোসল করতে নেমে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান করেও সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান মিলেনি। 

 


সুনামগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্যামল সেন সিংহ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যারাতে আজকের মতো অভিযান কাজ শেষ হয়েছে। তবে নিখোঁজ ছেলেটিকে পাওয়া যায়নি। নদীতে প্রবল স্রোত রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার