শান্তিগঞ্জে বিকেএম’র মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৭

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে পুরান জাহানপুরে মাওলানা আন্দুল মুমিনের বাড়ির মক্তবে বিকেএম’র কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জামেয়া দারুল কোরআন এর নাজিমে তালিমাত মাওলানা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম এর পরিচালনায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।

 

 


মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মাষ্টার কফিল উদ্দীন প্রমুখ।

 


মতবিনিময় সভা শেষে মাষ্টার কফিল উদ্দীনের নেতৃত্বে একঝাঁক আলেম, যুবকরা বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে ভালোবেসে সংগঠনে যোগদান করেছেন। মতবিনিময় ও যোগদান শেষে সুনামগঞ্জের প্রবীণ আলেমেদ্বীন দরগাপুর মাদ্রাসার মুহতামিম শায়েখ মাওলানা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার