প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৩
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন ও জনসংযোগ করেছেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ। শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা ও পাড়া—মহল্লায় শোডাউন ও জনসংযোগ করেন তিনি।
পরে সুহেল আহমেদ সাংবাদিকদের বলেন, গ্রামের মুরুব্বি ও যুবকদের পরামর্শে তিনি প্রথমবারের মতো নির্বাচনী শোডাউন করেছেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং একইসঙ্গে দেশের বাইরে থাকা প্রবাসী কুরবাননগরবাসীর কাছেও দোয়া চান তিনি।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমি সকলের কাছে সাহায্য ও সহযোগিতা চাই। বিগত দিনেও মাদকবিরোধী কর্মকাণ্ড, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত ছিলাম। নির্বাচনে সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে কুরবাননগরবাসীর সম্মান ও মর্যাদা ধরে রাখার চেষ্টা করব।
সুহেল আহমেদ কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন