কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৫

\ চার \ 
এখন সময় ভালো নয় চরাচরে ভয়ঙ্কর অন্ধকার নামে
পুঁজির খপুষ্প খেয়ে বুদ্ধিমন্ত মানুষেরা নিমগ্ন আন্ধেরা কামে  
ছয় চোরে ষড় করে শহরে গেরামে সিঁদ কাটে দিব্যি রাত দিন
বিভঁূই বাবুর কাছে দেশ বিকি করে দিয়ে বলে হয়েছি স্বাধীন
কী আনন্দ চরাচরে জুলাই জুলাই নৃত্য বিপ্লব বিপ্লব খেলা 
মাল কামানোর রাজনীতি বেগম পাড়ায় সব পেয়েছির মেলা 

নামে সন্ধ্যা তন্দ্রালসা চুপিসারে খোলে দোষণের গোপন দোয়ার
গরল তরলে গিলে খায় নদী খাল বিল আর শস্যের খামার 
তারা দড় মামুভাগ্নে বুদ্ধির বিশাল ডিব্যা জনতা খোদার খাসি  
চেয়ে চেয়ে লোকে পায় না কীছুই তারা দিল্লিকা লাড্ডু দিলেই খুশি    
হত্যা লুঠের অবাধ কের্দানি ফলিয়ে পুঁজি পেখম ধরেছে খুব 
দেশ—জনপদ আগ্রাসনে মেতে মাৎস্যন্যায় সমুদ্রে দিয়েছে ডুব 

পুঁজির উদ্বৃত্তহর লীলা খুব বুঝে ওরাÑ বেতমিজ পদলেহী 
জাতির সঙ্গে বজ্জাতিÑ ফেরি করে মেকি প্রেম বিদেশির গলগ্রহী \  

      

 


\ পাঁচ \ 
এখন সময় ভালো নয় এই দেশ ছদ্মবেশি ক্রীতদাসে ভরা
রাজারাম এলে পূজো দেবে বসে আছে ভক্তিবাদী বিভীষণ ওরা
ওরা দেশে দেশে ছিল আজও আছে হরেক রকম বেশে গিরগিটি 
পৃথিবীতে দেশগুলো পৌরাণিক লঙ্কাদ্বীপ বটে বিলকুল খাঁটি
 
বিদেশি পুঁজির ভাড়াটে গুণ্ডারা যতো অকুস্থলে আছে ওৎ পেতে       
ভূমিপুত্রপতি রাজনের ভবলীলা সাঙ্গ হয় স্বদেশির হাতে 
বঙ্গপতি সিরাজের কালে মির জাফরেরা ছিল এই বঙ্গদেশে
একাত্তরে ছিল ঠিকঠাক দেশের সেবার নামে রাজাকার বেশে 

এই বিভীষণ আজ পঞ্চম বাহিনি বলে খ্যাতি পেয়েছে ভীষণ 
আগ্রাসী শক্তির ভৃত্য তারা এখনও ভুলে নি অতীতের আচরণ   
নেপথ্যের বিদেশি বাবুরা বীর বটে দেশে কীছু বিভীষণ চাই 
উচ্ছিষ্ট গ্রহণে ব্যগ্র স্বদেশের ভালেমন্দ তারা করে না যাচাই
   
শতো শতো রাজ্যজয় বাস্তুচ্যূতি খুন গুম ধ্বংসলীলা ইতিহাসে  
শহর নগর জনপদ ধুলো হয়ে মৃত্তিকার সঙ্গে গেছে মিশে \ 
 

 


ছয় \
পৃথিবীটা হবে পরিপাটি বাসযোগ্যÑ শিশুদের এই অধিকার 
দুষ্ট পুঁজির বিরুদ্ধে সুকান্ত কবির ছিলো এই দৃঢ় আঙ্গীকার
রাষ্ট্র সে প্রতিজ্ঞা করে নি পালন ভুলে আছে সুকান্তের পাঠকেরা  
ঘরে ঘরের বাহিরে অবিরল যত্রতত্র রক্তাক্ত হচ্ছে শিশুরা

এই তো সেদিন ধর্ষণের পর হত্যা করা হলো  শিশু রামিসাকে
ঘরে ফেরে না কিশোর অপ্রতিম তার লাশ মেলে জঙ্গলের ফাঁকে
ক্ষিধে পেলে অনধিকার ভাত খেয়ে ফেলা ভয়ঙ্কর দোষ এই দেশে 
বিশ^বিদ্যালয়ে পড়–য়ার প্রাণ গেলো ধুম মার খেয়ে এক মেসে 
    
তিন সন্ততিকে নিয়ে পিতা বিষ পান করেÑ  নেপথ্যে মাদক—জুয়া
শিশুদের জীবন থেমেছে থামে নাকো অবৈধ ব্যবসা বেপরোয়া
যারা মরে তারা মরার আগে জানে না দণ্ড পেলো কোন অপরাধে 
বিধবা এতিম বিপত্নিক রোজ বাড়ে প্রতিকার উধাও অবাধে

দিনে দিনে ব্যাপ্ত হয় মূর্ত সহিংসতা সমাজ কাঠামো তার ভর  
সহিংসতা পোষে মুনাফার লোভ পুঁজির পোষণ চাই নিরন্তর \

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার