প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৯
নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি
ছাতকে নকল, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে এসআরবি—৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার মধ্য বাজারে এক যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
.jpg)
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান অমান্য করে কতিপয় প্রতিষ্ঠান ভোক্তা সাধারণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি ও পণ্যে ওজনে কারচুপি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি—৯, সিপিসি—৩, সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ যৌথভাবে মধ্য বাজারে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে। অভিযানকালে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় বড় মিয়া ভ্যারাইটিজ স্টোরকে ৪০ হাজার টাকা, শ্যাম সুন্দর কুন্ড স্টোরকে ২০ হাজার টাকা এবং লোকনাথ এন্টারপ্রাইজ—কে ১০ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দেশের সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন