বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১

বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশী মদসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি—৯। শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও এলাকার একটি পুকুর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রতারগাঁও গ্রামের মৃত. ওয়াহেদ আলীর ছেলে।

 


অভিযান সূত্রে জানা যায়, এসআরবি—৯, সিপিসি—৩ সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রতারগাঁও এলাকার একটি পুকুর পাড়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে। তথ্যটি যাচাই করে সকাল ৮টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে আইন—শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাথায় একটি প্লাস্টিকের বস্তা নিয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে ভেতরে থাকা ৯০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই মাদক সংগ্রহ করে বিক্রির জন্য নিজের হেফাজতে রেখেছিল।

 


সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার