৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫২

‎৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ‎শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।‎


‎গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খারাজোড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল হামিদ (৫৫), চুনারুঘাটের আহামদাবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. বাতেন মিয়া (৪৩) এবং একই গ্রামের রহিম উদ্দিন তালুকদারের ছেলে মো. সফর আলী (৫০)।

 


‎‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে একটি বাসে করে তিন ব্যক্তি গাঁজা নিয়ে আসছেন— এমন গোপন সংবাদ পাওয়ার পর শুক্রবার দুপুরে (জুমার নামাজের সময়) অভিযান পরিচালনা করা হয়। ‎‎এর ধারাবাহিকতায় শান্তিগঞ্জ থানাধীন সদরপুর এলাকায় ঢাকা—সিলেট মহাসড়কের পাশে আব্দুল খালিকের চায়ের দোকানের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে বাসে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। ‎‎ড্রাইভার, সুপারভাইজার ও সাধারণ যাত্রীদের উপস্থিতিতে আইন অনুযায়ী তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

 


‎জেলা ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ আতাউর রহমান সজীব বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 


‎‎তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার