প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩২
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জগন্নাথপুর পৌরসভা মিলনায়তনে নির্বাচনে ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে মাওলানা মো. শামসুল ইসলাম সভাপতি ও আবু খালেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন— সহ সভাপতি মোঃ মিছবাহ উদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আবুল হোসেন মিজি। সদস্য নির্বাচিত হয়েছেন আমির হোসেন, নূরুল ইসলাম খাঁন শিহাব। নির্বাচনে সদস্য পদে জহিরুল ইসলাম ও নূরুল ইসলাম খাঁন সমান ভোট পান। জহিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বী কে সমর্থন দিয়ে দিলে নির্বাচনের দায়িত্বপালকারীরা নূরুল ইসলাম শিহাব কে সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে দায়িত্ব পালন করেন উপজেলা বোর্ড নির্বাচন সদস্য পঙ্কজ দে, আবুল হোসেন ও চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান। পরে নির্বাচনের দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দ উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতির হাতে ফলাফল বিবরণী তুলে দেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন