শেষ হলো তিন দিনব্যাপী উৎসব

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৫

‎‎সুনামগঞ্জ লোকদল শিল্পী গোষ্ঠীর ২৮ বছর পূর্তি

জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসব শেষ হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, ম্যাগাজিন অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

 


‎‎শনিবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।
‎‎সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী, কবি পপি ভৌমিক প্রমুখ।

 


‎‎সংগঠনের সাধারণ সম্পাদক সাদিক আলম সাজুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। মহিলা সম্পাদক ফাহিমা আক্তার নিশির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
‎‎অনুষ্ঠানে আলোচনা সভা ও সংবর্ধনার পাশাপাশি ম্যাগাজিন অনুষ্ঠান এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার