জামালগঞ্জে বিএনপির পৃথক মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৯

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আলাদাভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। 

 


শনিবার সকালে উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমানের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি রিভারভিউ পার্ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেলিয়াপাড়া ইকবাল মার্কেটের নিচে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার, এমদাদুল হক আফিন্দী, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমুখ।  
এদিকে একই সময়ে উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে আরেকটি প্রতিবাদ মিছিল মিছিল কার্যালয় থেকে বের হয়। মিছিলটি রিভারভিউ হয়ে সড়ক প্রদক্ষিণ করে কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সদ্য অন্তর্ভুক্ত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 


উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান বলেন, সারাদেশে আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 
শাহ মোহাম্মদ শাহজাহান বলেন, দলে সুযোগ করে দেওয়ার জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ। আমি জামালগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাজ করবো। এখানে কোনো গ্রুপ থাকবে না।

 


উপেজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ছিল। গত ২০ নভেম্বর বিতর্কিত শাহ মো. শাহজাহানকে উপজেলা বিএনপির সদস্য করায় তৃণমূল ও উপজেলা বিএনপির অধিকাংশ সদস্য তাকে ছাড়া মিছিল করতে মত প্রকাশ করেন। বিগত ফ্যাসিস্ট আমলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগেরপ্রতিষ্টা বার্ষিকীর র‌্যালী  ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহজাহান। যার প্রমাণ হিসেবে অনেক ছবি রয়েছে আওয়ামী লীগের  সাবেক এমপি রতনের সাথে। ইতোপূর্বে শুধু লোকাল নেতাদের সাথে সামাজিক অনুষ্ঠানে ছবি থাকার কারণে জেলা বিএনপির নির্দেশে বিভিন্ন ইউনিয়ন বিএনপি কমিটি থেকে ৪ জনকে অব্যাহতি দেওয়া হয়। অথচ আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকীর র‌্যালী সহ আলোচনা সভার ছবি থাকার পরও শাহজাহানকে সদস্য করা হয়। এই কারণে উপজেলা বিএনপির অধিকাংশ সদস্য ও  তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা তৃনমুল ও অঙ্গ সংগঠন এর মতামতে আজ আলাদা ভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার