চোরের জ্বালায় কি বাড়িঘর ছেড়ে দিতে হবে?

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৭

চোরের জ্বালায় কি বাড়িঘর ছেড়ে দিতে হবে?’—এমন প্রশ্ন এখন দিরাই পৌরসভার মজলিশপুর এলাকার বাসিন্দাদের। সম্প্রতি এলাকায় একের পর এক চুরি ও চুরির চেষ্টার ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। রাত হলেই অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 


মজলিশপুর এলাকার সরকারি পুকুরপাড় সড়কের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাদিক বলেন, ১৯৭৩ সালের দিকে একবার এলাকায় ঘনঘন চুরি—ডাকাতি শুরু হয়েছিল। এখন দেখছি মজলিশপুরে আবারও চোরের হানা সেরকমই শুরু হয়েছে।

 


তিনি জানান, শুক্রবার রাতে তাঁর বাসার ভাড়াটিয়ার ঘরের ছাদের নাট খুলে চোর ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় শব্দ পেয়ে বাসার লোকজন জেগে উঠলে চোর পালিয়ে যায়।
একই এলাকার বাসিন্দা দিগেন্দ্র দেবনাথ বলেন, মজলিশপুরে যেভাবে গণহারে চোরের উপদ্রব দিন দিন বাড়ছে, তাতে আমরা হতাশ হয়ে পড়েছি। রাতে ঘুমাতেও ভয় লাগে।
মোনায়েম সর্দার বলেন, দুই দিন আগে আমাদের বাসা থেকে একটি সিলিন্ডার গ্যাস চুরি করে নিয়ে গেছে।
আজাদ মিয়া বলেন, চোরের জ্বালায় মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। কখন কী চুরি হয়ে যায়, সেই আতঙ্কে থাকতে হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার